বছর পেরিয়ে গেছে অনেক, সময়ের হিসেব রাখতে ভুলে গেছি
খুজেছি তোমায় কতবার ভিনদেশি আকাশে, শুধু হতাশ হয়েছি
সবাই বলেছে ভুলে যেতে তোমায়, কিন্তু চেষ্টা করেও পারিনি
সবাই বলেছে নতুন করে এগতে, এগিয়ে ও যেন এগতে পারি।
যতবার আকাশে ঘন কালো জমেছে, মনে আশার ঘর বেঁধেছি
যতবার ভিজে মাটির গন্ধে ভরেছে হাওয়া, মুখে হাসি এনেছি
তবু ও মেঘ কেন আসবে বলে, খবর পাঠিয়ে উড়ে চলে যায়
তবু কেন চোখ ভিজে আসে শুধু তোমার প্রতীক্ষায়।
বৃষ্টি তুমি কোথায়? কেন তুমি আজ এতো অজানা, এতো অচেনা
ভিনদেশি আকাশ কি তোমায় বাসেনা ভালো?
তাই তুমি ও কি বার বার উড়ে পালাও সেই ভিজে মাটির দেশে
যেখানে তোমায় সবাই করে সমাদর
বৃষ্টি তুমি কি বোঝ আমাকে? বৃষ্টি তোমার মন কি পরে থাকে সেই দূর দেশে?
তোমার প্রতীক্ষায় যেথায় সবাই হয় অস্থির
তোমার প্রতীক্ষায় যেথায় সবাই হয় অস্থির
আর তুমি তখনি মেঘের আড়াল থেকে আছড়ে পড়ো দূতের মতন
তুমি ও কি সেই দেশের হাওয়া মাটি কে ভালোবাসো?
বৃষ্টি তুমি সুখী । তোমার দু ডানা মেলে তুমি উড়ে চলে যাও
যেখানে তোমার মন চায়
বৃষ্টি তুমি কি আমায় নেবে তোমার সাথে? নিয়ে যাবে আমায়
সেই দূর দেশে?
যেখানে তোমার জলধারা আনে খুশি, আনে স্থিরতা, আনে শীতল আবেদন
যেখানে তোমার জলধারা আনে খুশি, আনে স্থিরতা, আনে শীতল আবেদন
তোমার জলে ভিজে আমি যাব তোমার দেশে, আমার দেশে, যেথায়
আমার পড়ে থাকে মন।