Monday, November 24, 2014

Ashirbaad







আশীর্বাদ



সেদিন ছিল শীতের দুপুর, সূর্য্যাস্তের রোদ তখন দিয়েছিল উঁকি,

অধীর চোখে নিয়েছিলাম তোমার আসার প্রস্তুতি।

বুকের পরে মাথা রেখে যখন করলে ক্রন্দন,

ঠিক যেন শিশুদের গল্পে, যীশুর আগমন।

তোমার প্রথম দৃষ্টি যখন পড়ল আমার পরে,

অবাক ভাবে চাইলে তবু বললে না কিছু ঠিক করে।

আজ তোমার বয়স ‘নয়’, বছর নয় মাস,

তোমায় দেখে তোমায় ছুঁয়ে, মেটে না তবু আশ।

কালকে তুমি হঠাৎ করে, হামা দিলে আমার দিকে,

বললে হেসে, বুক জড়িয়ে, “বাবা, বাবা, বাবা”।

খুশির জল ভরিয়ে চোখে, ভালোবাসা বুকে নিয়ে,

আমিও তখন বলি উঠে, “বেঁচে থাকো বাবা”।।