Thursday, September 15, 2011

Nipunika



স্বপ্নভঙ্গ যেন সার্থক হল আজ,
যখন স্বপ্নের তুলি ছোঁয়া দিল বাস্তব প্রেক্ষাপটে,
যখন ঘন কালো মেঘের অন্তরালে,
লুকিয়ে থাকা জ্যোৎস্নার আলো রাঙিয়ে পড়ল জীবনের চিত্রপটে ।

সে এক প্রাচিন যুগের কোন মায়াবী রহস্য,
যার জানা নেই কোন ঠিকানা, জানা নেই কোন উৎস,
যার গভীর ললাটে রাঙা সিঁদুর অস্তমিত সূর্জ্যের ন্যায় সৃষ্টি করে আভা,
যার ঘন কৃষ্ণ কেশ যেন কোন কালবৈশাখী ঝড়ের মতন আপরীসীম।
তার কোমল হাতের স্পর্শ, মনে এনে দেয় এক শীতল আবেদন,
সে যেন আমারই মনের লুকিয়ে থাকা, এক ইচ্ছাময়ী লেখন।
সে আমারই ঘুমন্ত চোখের এক স্বপ্নময় কবিতা
তার প্রতিটি ছন্দ প্রতিটি লয়, আমার মনের এক জলন্ত শিখা,
সে তো আমারই সৃষ্টি, আমারই রচনা, আমার মনের নিপুণিকা।

No comments:

Post a Comment